করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা জ্যামিতিক হারে বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যাও। বিশ্বের ২১০ দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া প্রাণঘাতী এই ভাইরাসে মৃতের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ছাড়িয়েছে।
মঙ্গলবার নিউ ইয়র্ক সময় দুপুর ২টা পর্যন্ত করোনাভাইরাসে সারা দুনিয়ায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮১ হাজার ৩১০ জন। মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৬৯ জন।
তাদের মধ্যে বর্তমানে ১৩ লাখ ৯০ হাজার ২৮৮ জন চিকিৎসাধীন এবং ৫১ হাজার ৭৬৪ জন (৪ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে ৪ লাখ ৬৫ হাজার ২৫৩ জন (৭৯ শতাংশ) সুস্থ হয়ে উঠেছে এবং এক লাখ ১৯ হাজার ৬৯২ জন (২১ শতাংশ) রোগী মারা গেছেন।◉








