এসএসসি পরীক্ষার সূচি পরিবর্তন
এসএসসি ও সমমানের পরীক্ষা শুরুর তারিখ পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
১ ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও সেদিন ঢাকার দুই সিটিতে নির্বাচনের কারণে নতুন সূচি অনুযায়ী পরীক্ষা শুরু হবে ৩ ফেব্রুয়ারি।
৩০ জানুয়ারি ভোটগ্রহণের কথা থাকলেও সেদিন সরস্বতী পূজার তিথি থাকায় ছাত্র আন্দোলন ও বিভিন্ন মহলের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন পিছিয়ে ১ ফেব্রুয়ারি করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবুল খায়ের এসএসসি পরীক্ষা পেছানোর কথা নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, শিক্ষামন্ত্রী দিপু মনি খুব শিগগিরই এই ব্যপারে প্রেস ব্রিফিং করবেন।








