এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ স্থগিত
আগামী ১ এপ্রিল এইচএসসি ও সমমান পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা। এই পরীক্ষার প্রবেশপত্র আগামী ২৮ মার্চ পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দেশের সব শিক্ষাবোর্ড।
শনিবার ঢাকা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল জানান, পরীক্ষার প্রস্তুতি নেওয়ার স্বার্থে আগামী ২৮ মার্চ পর্যন্ত প্রবেশপত্র বিতরণ স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
উল্লেখ্য বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছাতে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে আন্তঃজেলা শিক্ষাবোর্ড।
গতকাল শনিবার সকল বোর্ডের চেয়ারম্যানরা সভা করে এ সিদ্ধান্ত নিয়েছে। তবে আজ এর চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। ♦








