Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeবাংলাদেশইন্দোনেশিয়ায় মাস্ক না পরে বের হলে কফিন শাস্তি

ইন্দোনেশিয়ায় মাস্ক না পরে বের হলে কফিন শাস্তি

ইন্দোনেশিয়ায় মাস্ক না পরে বের হলে কফিন শাস্তি

কফিনের মধ্যে শুয়ে আছে জীবন্ত এক মানুষ। তারই ছবি তুলতে ব্যস্ত উৎসুক জনতা ও গণমাধ্যমকর্মীরা। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে মাস্ক না পরায় হাতেনাতে ধরা পড়ে ওই ব্যক্তি।

শাস্তি হিসেবে তাকে প্রতীকী কফিনে শুইয়ে রাখে স্থানীয় কর্তৃপক্ষ ও আইনপ্রয়োগকারী সংস্থা। করোনার সংক্রমণ না কমলেও কিছু মানুষের মধ্যে সচেতনতার এতই অভাব যে, মাস্ক ছাড়াই বাইরে বের হচ্ছে। মানছে না স্বাস্থ্যবিধিও।

এ ধরণের মানুষকে এক অভিনব কৌশল প্রয়োগ করছে ইন্দোনেশিয়ার জাকার্তার একটি এরটি এলাকার কর্তৃপক্ষ।

মাস্ক ছাড়া কাউকে রাস্তায় পেলেই ধরে শোয়ানো হচ্ছে কফিনে। এরপর গুনতে বলা হচ্ছে ১ থেকে ১০০। করোনা মহামারীর শুরু থেকেই অনেক দেশের সাধারণ মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রতি এক ধরনের অনীহা দেখা গেছে।

যুক্তরাষ্ট্র, ব্রাজিল, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে মাস্কের বিরুদ্ধে বিক্ষোভও হয়েছে। যুক্তরাষ্ট্র আর ব্রাজিলের খোদ রাষ্ট্রপ্রধানরাই মাস্ক পরার বিপক্ষে।

ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে তো একপর্যায়ে দেশটির একটি আদালত নির্দেশই দেন, বাইরে বের হলে তাকে মাস্ক পরতে হবে।

ছবি ও ভিডিও শেয়ারের সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে বিবিসির এক পোস্টে জানানো হয়, মাস্কের প্রতি মানুষের অনীহার এ সমস্যা মোকাবেলায় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার পূর্বাঞ্চলীয় কালিসারি এলাকার কর্তৃপক্ষ কফিনে শোয়ানোর অভিনব কৌশলটি নিয়েছে।

ইস্ট জাকার্তা পাবলিক অর্ডিনেন্স এজেন্সির প্রধান বুধি নোভিয়ান সাংবাদিকদের বলেন, এতে ওই মানুষরা এবং কফিনের আশপাশ দিয়ে যাওয়া অন্য মানুষরা সচেতন হবেন বলে তারা মনে করছেন।❐

এএফপি

Share With:
Rate This Article