Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া

ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া

ইনস্টাগ্রামের বিকল্প আনছে রাশিয়া

ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে নতুন একটি ছবি-শেয়ারিং অ্যাপ চালু হতে চলেছে রাশিয়ায়। ১৪ মার্চ দেশটিতে ইনস্টাগ্রাম নিষিদ্ধ হওয়ার পর, রুশদের ব্যবহারের জন্য ‘রসগ্রাম’ নামের ওই অ্যাপ চালুর সিদ্ধান্ত নেওয়া হয় বলে উল্লেখ করা হয়েছে বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে।

রুশবিরোধী প্রপাগান্ডা ছড়ানোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় মেটার মালিকানাধীন ফেসবুক ও হোয়াটসঅ্যাপের ব্যবহার আগেই দেশটিতে বন্ধ করেছে রাশিয়া। এরপর গত সপ্তাহে ইনস্টাগ্রামও বন্ধ করে দেওয়া হয় সেখানে।

আর এখন জনপ্রিয় এই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর শূন্যতা পূরণ করতে, রাশিয়ার প্রযুক্তিবিদরা এগুলোর বিকল্প খুঁজতে শুরু করছেন।

জানা গেছে, আগামী ২৮ মার্চ থেকে চালু হতে যাচ্ছে নতুন অ্যাপ্লিকেশন রসগ্রাম। এতে ক্রাউডফান্ডিংয়ের মতো ফাংশন যুক্ত করা হবে।

রুশ উদ্যোক্তা আলেকজান্ডার জবভ বলেন, “আমার অংশীদার কিরিল ফিলিমোনভ এবং আমাদের ডেভেলপার গ্রুপ ইতোমধ্যেই এর জন্য প্রস্তুত ছিল এবং দেশবাসীর জন্য জনপ্রিয় একটি সামাজিক নেটওয়ার্কের রুশ অ্যানালগ তৈরির সুযোগটি হাতছাড়া না করার সিদ্ধান্ত নিয়েছি আমরা।”

ইউক্রেন সংকটে ফেসবুকের ভূমিকায় মেটাকে ‘চরমপন্থী সংগঠন’ হিসেবে চিহ্নিত করেছে রাশিয়া। এর পাশাপাশি কোম্পানিটির বিরুদ্ধে ফৌজদারি তদন্তেরও উদ্যোগ নিয়েছে।

সাম্প্রতিক সময়ে রসগ্রাম ছাড়াও বেশ কিছু লোকাল অ্যাপ্লিকেশন তৈরি করছে রাশিয়া। উদাহরণ হিসেবে ‘ইয়াপি’র কথা বলা যেতে পারে, যা টিকটকের প্রতিদ্বন্দ্বী।

আলেকজান্ডার জবভের ভাষ্যমতে, রসগ্রামের কালার স্কিম এবং বিন্যাস ইনস্টাগ্রামের মতোই হবে। আশা করা হচ্ছে, ভিডিও, ছবি শেয়ারিং বা মেসেজ পাঠানোসহ ইনস্টাগ্রামের ফিচারগুলো রসগ্রামেও থাকবে।

Share With:
Rate This Article