Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 13, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইটালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে

ইটালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে

ইটালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়ে

ইটালিতে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। গেল ২৪ ঘণ্টায় অবরুদ্ধ এ দেশটিতে করোনাভাইরাসে আরও ১৮৯ জন মারা গেছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০১৬ জনে।
 
এদিকে, বিশ্বব্যাপী নতুন করে আরও প্রায় ৩৮৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ হাজার ৯৮৩ জনে। এছাড়া নতুন আক্রান্ত হয়েছেন আরও ১০ হাজার ৭৬৯ জন। এ নিয়ে এ পর্যন্ত আক্রান্ত সংখ্যা এক লাখ ৩৪ হাজার ৭৬৯ জনে।
 
ইটালির বেসামরিক সুরক্ষা বিভাগ বৃহস্পতিবার জানিয়েছে, একদিনে দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২ হাজার ৬৫১ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ১১৩ জনে।
 
আগামী ২৫ মার্চ পর্যন্ত দুই সপ্তাহের জন্য অফিস, আদালতসহ সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। তবে ফার্মেসি, খাবার সরবরাহ, ব্যাংক, পোস্ট অফিস, সংবাদপত্র বিক্রয়, পেট্রোল পাম্প ইত্যাদি সেবা এ নিষেধাজ্ঞার বাইরে রয়েছে।
 
শুক্রবার সকাল পর্যন্ত ভাইরাসটির উৎপত্তির দেশ চীনে নতুন করে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১৭৭ জনে। একই সঙ্গে দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২১ জন।
 
এদিতে, মৃত্যু সংখ্যা বেড়ে ৪১ জন হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৬৫ জন। এ নিয়ে মোট আক্রান্ত ১৭৬২ জন। অবশ্য এরমধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।
 
আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, গত আড়াই মাসে ভাইরাসটি ছড়িয়েছে বিশ্বের প্রায় ১২৭টি দেশ ও অঞ্চলে। এ ভাইরাসের প্রভাবে ফ্লুর মতো উপসর্গ নিয়ে যে রোগ হচ্ছে, সেই কভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন এ পর্যন্ত এক লাখ ৩৪ হাজার ৭৬৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৭০ হাজার ৩৮৭ জন। ♦
 
 
 
 
Share With:
Rate This Article