Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকইউক্রেনকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা- প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর পরিকল্পনা চূড়ান্ত করছে যুক্তরাষ্ট্র, যা চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। আগামীকাল বৃহস্পতিবার নাগাদ ওয়াশিংটন এ–সংক্রান্ত ঘোষণা দিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি ইউক্রেনের জ্বালানি অবকাঠামোর ওপর রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দেশটির লাখো মানুষকে বিদ্যুৎবিহীন অবস্থায় কাটাতে হচ্ছে। বিদ্যুৎ না থাকায় প্রচণ্ড ঠান্ডার মধ্যেও ঘর উষ্ণ রাখার ব্যবস্থা সচল রাখতে পারছে না তারা। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করতে ইউক্রেন মিত্রদেশগুলোর কাছে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম চেয়ে আসছে। এমনই একটি অনুরোধে সাড়া দিয়ে যুক্তরাষ্ট্র কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরোধব্যবস্থা সরবরাহের ঘোষণা দিতে যাচ্ছে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা ও দুজন মার্কিন কর্মকর্তা তথ্যটি নিশ্চিত করেছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে।

ইউক্রেন মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে উন্নত দূরপাল্লার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর আহ্বান জানিয়ে আসছে, যা ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র আটকাতে অত্যন্ত কার্যকর। কেননা ইউক্রেনে হামলার জন্য রাশিয়া যেসব ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করছে তা আটকাটে সক্ষম এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা। এটি হবে দেশটিতে পাঠানো সবচেয়ে কার্যকর দূরপাল্লার প্রতিরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা।

ইউক্রেনের সেনারা কয়েকটি এলাকা পুনরুদ্ধারের পর রাশিয়া দেশটির বৈদ্যুতিক অবকাঠামো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। এমন পরিস্থিতিতে আমেরিকার এ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ইউক্রেন যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মার্কিন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল এবং হোয়াইট হাউসের ইউক্রেনীয় নীতিমালা–বিষয়ক এককালীন নেতা আলেক্সান্ডার ভিন্দামান বলেন, প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থা পাওয়াটা ইউক্রেনের জন্য ‘খুব খুব গুরুত্বপূর্ণ ভূমিকা’ রাখবে।

আলেক্সান্ডার ভিন্দামান মনে করেন, এ প্রতিরক্ষাব্যবস্থা যুদ্ধ ক্ষেত্রে ইউক্রেনীয়দের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় পুরোপুরি সক্ষম হবে। তবে পেন্টাগন এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে ইউক্রেনীয় কর্মকর্তাদের বক্তব্যও জানা যায়নি।

কিয়েভকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেওয়া নিয়ে সাবেক রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ন্যাটোকে হুঁশিয়ার করেছেন। এ পদক্ষেপকে ক্রেমলিন উসকানি বলে বিবেচনা করতে পারে।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১ হাজার ৯৩০ কোটি ডলার সমমূল্যের সামরিক সহায়তা দিয়েছে। যুক্তরাষ্ট্র মিত্রদেশগুলোর কাছ থেকে সোভিয়েত যুগের সামরিক সরঞ্জাম থেকে শুরু করে অতি অত্যাধুনিক অস্ত্রশস্ত্র সরবরাহ করছে।

Share With:
Rate This Article