Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeপ্রবাসআয়োজিত হলো আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন

আয়োজিত হলো আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন

আয়োজিত হলো আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বনভোজন

নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বেথপেজ স্টেট পার্কে উদযাপিত হয়ে গেল আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের বার্ষিক বনভোজন। গত ২৪ জুলাই (রোববার) আয়োজিত এ বনভোজনে দিনভর হৈ-হুল্লোর, খেলাধুলা, আড্ডা আর সঙ্গীতানুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে কেটেছে দিনটি। কার্যত এই বনভোজন পরিণত হয়েছিল সাংবাদিক, তাদের পরিবার পরিজন ও শুভানুধ্যায়ীদের মিলনমেলায়।

কোভিড-১৯ এর ঝুঁকি কেটে যাওয়ায় ব্যস্ততম জীবনের ফাঁকে আনন্দ-বিনোদনের লক্ষ্যে সংবাদকর্মীদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’ উদ্যোগ নিয়েছিল এই বনভোজনের। বনভোজনে নিউইয়র্কে কর্মরত সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ি, রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে। বনভোজনে আলোচনায় সমাজ সচেতনতা থেকে শুরু করে বিশেষত করোনা ও মাংকিপক্স থেকে নিরাপদ থাকার বিভিন্ন পরামর্শও উঠে আসে বিভিন্নজনের বক্তব্যে।

দুপুরে বনভোজনের উদ্বোধন ঘোষণা করেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ সাঈদ, সাবেক সভাপতি দর্পণ কবীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ মনজুরুল হকসহ কর্মকর্তাবৃন্দ।

সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসান এবং সাবেক সাধারণ সম্পাদক মওকত ওসমান রচি ও শাহাবউদ্দিন সাগর, প্রথম আলো নর্থ আমেরিকার সম্পাদক ইব্রাহিম চৌধুরী, নিউ ইয়র্ক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোয়ারুল ইসলাম, সাংবাদিক আমান উদ দৌলা, রহমান মাহবুব, শেলী জামান খান, রোকেয়া দীপা, রওশন হক, লেখক ভায়লা সেলিনা প্রমুখ।

এছাড়া উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন কুইন্স ডেমোক্রেটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ এটর্নি মঈন চৌধুরী, বাংলাদেশ সোসাইটির নির্বাচনে সভাপতি পদপ্রার্থী কাজী আশরাফ হোসেন নয়ন, রাজনীতিক শামসুদ্দিন আজাদ, ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের প্রেসিডেন্ট গিয়াস আহমেদ ও চেয়ারম্যান নুসরাত আহমেদ, বারী হোম কেয়ারের সিইও আসেফ বারী টুটুল ও চেয়ারম্যান মুনমুন হাসিনা বারী, টিডিএস ব্রোকারেজের পরিচালক মামুনুর রশীদ, সিপিএ মোহাম্মদ কে চিশতি, তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন যুক্তরাষ্ট্র শাখার সভাপতি পারভেজ সাজ্জাদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও প্রমোটর জামান মনির, স্টার ফার্নিচারের পরিচালক লায়ন রকি আলিয়ান, ব্যবসায়ী লায়ন জেএফএম রাসেল, লায়ন সাইফুল ইসলাম, লায়ন রুহুল আমিন, লায়ন আসাদুল হক প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন মার্কস হোম কেয়ার এবং কুইন্স সোস্যাল এডাল্ট ডে কেয়ার-এর দুইজন কর্মকর্তা জিয়াউল হায়দার ও এ কে এম মিরাজ।

বনভোজনে নানা আয়োজনের মধ্যে ছিল শুভেচ্ছা বিনিময়, আড্ডা, শিশু-কিশোর-কিশোরী, নারীপুরুষদের বিভিন্ন খেলাধুলাসহ কুইজ প্রতিযোগিতা। আকর্ষণীয় আয়োজন হিসেবে ছিল র‌্যাফেল ড্র ও সঙ্গীতানুষ্ঠান। দুই পর্বে খেল-ধুলার উদ্বোধন করেন বারী হোম কেয়ারের সিইও আসেফ বারি টুটুল ও যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন আজাদ।

বিকেলে আয়োজিত হয় নিউ ইয়র্কের জনপ্রিয় শিল্পী কৃষ্ণা তিথি ও শাহ মাহবুবের একক ও যৌথ পরিবেশনা। দুই শিল্পীর অনুরোধে যুক্ত হন নন্দিত কন্ঠশিল্পী ও প্রেসক্লাব সদস্য কণ্ঠশিল্পী বেবী নাজনীন। প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণী ও র‌্যাফেল ড্র। ক্লাব কর্মকর্তারা ও আগত অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

বনভোজন কমিটির আহবায়ক মশিউর রহমান মজুমদার ও সদস্য সচিব আবু বকর সিদ্দিক অনুষ্ঠানের সামগ্রিক তদারকি ও বিভিন্ন প্রকার খেলাধুলা পরিচালনা করেন। তাদেরকে সহযোগিতা করেন আহ্বায়ক কমিটির যথাক্রমে ক্লাবের সদস্য সীমা সুস্মিতা, মল্লিকা খান মুনা, এসএম সরোয়ার হোসেন, পাপিয়া বেগম, তাপস সাহা, মো. হামিদ, এম এইচ পাহলভি, তোফাজ্জল লিটন, এবং কমিউনিটি অ্যাক্টিভিস্ট আবদুর রশিদ বাবু, সেলিম উল্লাহ।

Share With:
Rate This Article