Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদআরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা নিউ ইয়র্কে

আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা নিউ ইয়র্কে

আরও ভয়াবহ পরিস্থিতির আশঙ্কা নিউ ইয়র্কে

পুরো যুক্তরাষ্ট্রের মধ্যে করোনাভাইরাস প্রাদুর্ভাবে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউ ইয়র্ক। সামনে শহরটির পরিস্থিতি আরও খারাপ হবে বলেও আশঙ্কা করা হচ্ছে।
 
মূলত চিকিৎসার সরঞ্জাম সরবরাহের যে অভাব রয়েছে সেটা আরও প্রকট হবে বলে নিউইয়র্কের মেয়র আশঙ্কা প্রকাশ করেছেন।
 
রবিবার মেয়র বিল দি ব্লাজিও বলেন, ‘আমরা ভয়াবহ সংকটপূর্ণ পরিস্থিতি থেকে মাত্র ১০ দিন দূরে রয়েছি। যদি আমরা পর্যাপ্ত ভেন্টিলেটর না পাই তবে আরও মানুষ মারা যাবে।’
 
নিউইয়র্ক রাজ্যটি যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। এবং দেশটিতে আক্রান্তের প্রায় অর্ধেকের বাস এই রাজ্যটিতে।
 
প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, দেশব্যাপী চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। তবে এই সরবরাহ যথেষ্ট নয় বলে সমালোচনা করেছেন ব্লাজিও। ♦

Share With:
Rate This Article