আমেরিকায় অভিবাসী শিশু আটকের হার সর্বোচ্চ
আমেরিকা এমন একটি দেশ যেখানে বিশ্বের সব থেকে বেশি নাগরিক ও রাজনৈতিক অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়। সব ধরনের নির্যাতন নিষিদ্ধ করার মতো বড় বড় আন্তর্জাতিক চুক্তি এই দেশে অনুমোদন করা হয়েছে। তবে কেবল আমেরিকাই একমাত্র দেশ, যেখানে শিশুদের অধিকারের বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করা হয়নি।
অভিবাসন-সম্পর্কিত আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী অভিবাসীদের মধ্যে প্রায় ১ লাখ আমরিকার হেফাজতে রয়েছে। এদের মধ্যে শিশু আটকের ক্ষেত্রে এই দেশ বিশ্বের সর্বোচ্চ স্থানে রয়েছে বলে জানান জাতিসংঘের এক গবেষক।
স্বতন্ত্র গবেষক মনফ্রেড নওক বলেন, বিশ্বব্যাপী ১৮ বছরের কম বয়সী ৭ মিলিয়নের বেশি মানুষ কারাগার ও পুলিশ হেফাজতে রয়েছে। এর মধ্যে অভিবাসন আটক কেন্দ্রগুলোতে ৩ লাখ ৩০ হাজার মানুষ রয়েছে। চিলড্রেন ডিপ্রাইভড অফ লিবার্টির ওপর জাতিসংঘের গ্লোবাল স্টাডি অনুসারে, শিশুদের শুধু শেষ অবলম্বন হিসেবে এবং খুব কম সময়ের জন্য আটক করা উচিত।
নওক গত সপ্তাহে এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘আমেরিকা বিশ্বের অন্যতম একটি দেশ যেখানে সর্বাধিক সংখ্যক অভিবাসী রয়েছে ও অভিবাসন সম্পর্কিত কারণে আমেরিকায় আটকে থাকা শিশুর সংখ্যা অনেক। ট্রাম্প প্রশাসনের আমলে একের পর এক শিশুদের তাদের বাবা-মা থেকে আলাদা করার ঘটনা ঘটছে। বিষয়টি শিশু সন্তান ও তাদের বাবা–মায়ের জন্য অমানবিক বলে মনফ্রেড নওক বলছেন।
আমেরিকায় বিচার ব্যবস্থা ও অভিবাসন আইনের মারপ্যাঁচে প্রতি ১০ হাজার শিশুর মধ্যে গড়ে ৬০ জনকে আটক করা হচ্ছে। অভিবাসী শিশু আটকের ক্ষেত্রে আমেরিকার পরে রয়েছে বলিভিয়া, বতসোয়ানা ও শ্রীলঙ্কার মতো দেশ।








