Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকআফগানিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, ইমামসহ নিহত ১২

আফগানিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, ইমামসহ নিহত ১২

আফগানিস্তানে জুমার নামাজে বোমা বিস্ফোরণ, ইমামসহ নিহত ১২

আফগানিস্তানে জুমার নামাজের সময় রাজধানী কাবুলের অদূরে একটি মসজিদে বোমা বিস্ফোরণের ঘটনায় ইমামসহ ১২ মুসল্লি নিহত হয়েছেন।এ ঘটনায় আরও ১৫ জন নিহত হয়েছেন।

কাবুল পুলিশের মুখপাত্র ফেরদৌস ফ্রামুর্জ বিষয়টি নিশ্চিত করেছেন।

কাবুল প্রদেশের শাকার দারাহ জেলার একটি মসজিদের ভেতরে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে।কোনো গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি।

কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার থেকে আফগান সরকার ও তালেবানের মধ্যে অস্থায়ী শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ২৪ ঘন্টা না পেরুতেই মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটলো।

তালেবান ও আফগান সরকারের মধ্য যুদ্ধবিরতি চলার সময় বেশ কয়েকটি জায়গায় বোমা হামলার ঘটনা ঘটেছে। তবে এগুলোর মধ্যে মসজিদে বোমা হামলার ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে।

দুই পক্ষই সম্মতি জানিয়েছিল যে ঈদ উপলক্ষে তিন দিন তারা যুদ্ধবিরতি পালন করবে। প্রায় দুই দশকের লড়াইতে এ ধরনের যুদ্ধবিরতি হয়েছে মাত্র চারবার।

গত ১ মে থেকে যুক্তরাষ্ট্র আফগানিস্তানে থাকা আড়াইশ’ বাহিনী প্রত্যাহার শুরু করার পর থেকেই দেশটিতে সহিংসতার ঘটনা আরও বেড়ে গেছে।❐

Share With:
Rate This Article