Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeপ্রবাসআটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ যেন একখণ্ড বাংলাদেশ

আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ যেন একখণ্ড বাংলাদেশ

আটলান্টিক সিটিতে ‘বাংলাদেশ মেলা’ যেন একখণ্ড বাংলাদেশ

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: যুক্তরাষ্ট্রের আটলান্টিক সিটিতে আয়োজিত হয়ে গেল বাংলাদেশ মেলা। গত ১১ জুলাই (মঙ্গলবার) এখানে যেন জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ।

প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির উদ্যোগে নিউ জারসি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়ামের সামনের প্রান্তরে আয়োজন করা হয় ‘বাংলাদেশ মেলা – ২০২৩’। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল বীর মুক্তিযোদ্ধাদের সন্মাননা, কৃতি ছাএছাত্রী সংবর্ধনা, গুণীজন সন্মাননা, আইভি লিগ কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারী কয়েকজন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, র‍্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ মেলার মূল আকর্ষণ ছিল বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী রবি চৌধুরীর সঙ্গীত পরিবেশনা। মেলায় প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্ক সিটি মেয়রের এশিয়া বিষয়ক উপদেষ্টা ফাহাদ সোলায়মান, সন্মানিত অতিথি ছিলেন শাহ্‌ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও রূপসী বাংলা পত্রিকার সম্পাদক শাহ্‌ জে. চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ষ্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শাহ আলম খান প্রমুখ । অতিথি ছিলেন নিউ জারসি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা , অ্যাসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, অ্যাসেম্বলিওম্যান ক্লারা সুইফট, আটলান্টিক সিটি মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি অ্যারন রেনডলফ, কাউন্সিল সহ সভাপতি কলিম শাহবাজ,কাউন্সিলম্যান আনজুম জিয়া, কাউন্সিলম্যান জেসি কারটজ, কাউন্সিলওম্যান অ্যাট লার্জ মার্শাল স্টেফ্যানি, আটলান্টিক কাউন্টির শেরিফ এরিক শেফলার, আটলান্টিক সিটি পুলিশ প্রধান জেমস সারকোস, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাট কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার অ্যাট লার্জ প্রার্থী হাবীব রেহমান, কাউন্সিলম্যান পদ প্রার্থী জেফ ডরসিসহ মূলধারার রাজনীতিবিদ ও সামাজিক নেতারা।

বিকেল থেকেই প্রবাসী বাংলাদেশিরা মেলায় সমবেত হতে থাকে। যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা শিশু-কিশোরদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। বাংলাদেশের জাতীয় পতাকা হাতে, কপালে জাতীয় পতাকার ব্যান্ড বেঁধে, জাতীয় পতাকার রঙের পোশাক পরে তারা মেলায় যোগ দেয়। তাদের উৎসাহ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। সময়ের সাথে পাল্লা দিয়ে হাজার হাজার প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে এক সময় মেলা প্রাঙ্গণ জনারণ্যে পরিণত হয়।

বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতিতে বিকেল সাড়ে৬টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন ফাহাদ সোলায়মান। এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, বাংলাদেশ মেলার আহ্বায়ক আবু নসর, সদস্য সচিব এম রহমান বাবুলসহ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির অন্যান্য নেতরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ মেলায় বিভিন্ন পর্যায়ে বক্তব্য রাখেন আবদুর রফিক, জহিরুল ইসলাম বাবুল, মো. জাকিরুল ইসলাম খোকা, আবু নসর, এম রহমান বাবুল প্রমুখ ।


বাংলাদেশ মেলায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পুরষ্কার দেওয়া হয় কমিউনিটি ব্যক্তিত্ব বিএএসজের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিককে। বাংলাদেশ মেলা উপলক্ষে বিএএসজে সাংগঠনিক সম্পাদক মো. শাহরিয়ারের সম্পাদনায় প্রকাশিত স্মরণিকা ‘স্পন্দন’ এর মোড়ক উন্মোচন করা হয় ।

মেলার সংবাদ প্রচারে চ্যানেল আই, এটিএন বাংলা, বাংলা টেলিভিশন, টাইম টেলিভিশন, প্রথম আলো উওর আমেরিকা, বাংলাদেশ প্রতিদিন, সাপ্তাহিক ঠিকানা, রূপসী বাংলাসহ বিভিন্ন সংবাদপত্রের প্রতিনিধিরা বাংলাদেশ মেলায় উপস্থিত ছিলেন। ইউটিউবার ও ব্লগারদেরও লক্ষ্য করা যায়। বাংলাদেশ মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয়। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপস্থাপক এ বুলবুল হাসান।

বিএএসজে সভাপতি জহিরুল ইসলাম বাবুলকে কমিউনিটি সেবায় অনন্য ভূমিকার জন্য কংগ্রেসম্যান জেফ ভেন ড্রিউর পক্ষ থেকে কংগ্রেসনাল প্রোকলেমেশন প্রদান করা হয়।এছাড়া মূলধারার অন্যান্য নেতারাও বিএএসজেকে সাইটেশন প্রদান করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রিজিয়া পারভীন, বিন্দু, কণা প্রমুখ।

মেলার ব্যতিক্রমী আয়োজন ছিল ‘এলইডি রোবট’ এর অংশগ্রহণ। মেলার দর্শকেরা তাদের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করে।

Share With:
Rate This Article