Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদআখেরি মোনাজাতে শরিক হলেন প্রধানমন্ত্রী

আখেরি মোনাজাতে শরিক হলেন প্রধানমন্ত্রী

আখেরি মোনাজাতে শরিক হলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা টঙ্গীর তুরাগ নদের তীরে আয়োজিত ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে শরিক হয়েছেন।

ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবনে রোববার সকালে মোনাজাতে শরিক হন।

ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবং প্রধানমন্ত্রীর কার্যালয় ও গণভবনের কর্মকর্তা ও কর্মচারীরা গণভবন থেকে মোনাজাতে শরিক হন।

বিশেষ মোনাজাতে দেশের জন্য অব্যাহত শান্তি ,অগ্রগতি এবং কল্যাণ কামনার পাশাপাশি মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করা হয়। কাকরাইল মসজিদের জ্যেষ্ঠ ইসলামিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মুহাম্মদ জুবায়ের এ মোনাজাত পরিচালনা করেন।

দুই হাজারের বেশি বিদেশিসহ লাখ লাখ মুসল্লি দেশজুড়ে শৈত্যপ্রবাহের বিরূপ আবহাওয়া উপেক্ষা করে এ বিশ্ব ইজতেমায় শরিক হন।

Share With:
Rate This Article