Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদঅবশেষে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন

অবশেষে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন

অবশেষে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন

অবশেষে পেছানো হলো ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন। নতুন সময়সূচি অনুযায়ী ৩০ জানুয়ারির পরিবর্তে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১ ফেব্রুয়ারি।
 
শনিবার নির্বাচন কমিশনের (ইসি) জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা এই তথ্য জানান।
 
সিইসি বলেন, ‘নির্বাচন পেছানো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কথা হয়েছে। সেই আলোকে শিক্ষা মন্ত্রণালয় এসএসসি পরীক্ষা সূচি পরিবর্তন এনেছে।’
 
এরআগে, ২০১৯ সালের ২২ ডিসেম্বর ঢাকার দুই সিটি করপোরেশনের তফসিল ঘোষণা করে ইসি। তফসিলে অনুযায়ী ৩০ জানুয়ারি ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়। এরপর থেকে সরস্বতী পূজার কারণে ওই তারিখ পরিবর্তনের দাবি জানিয়ে আসছিল সনাতন ধর্মাবলম্বীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। এছাড়া, গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনেও বসেন শিক্ষার্থীরা। রাজনৈতিক দল ও ঢাকার দুই সিটির প্রার্থীরাও ভোট পেছানোর দাবি তোলে।
 
এদিকে, গতকাল শুক্রবার ভোট পেছানোর ক্ষেত্রে সরকার বা আওয়ামী লীগের কোনও আপত্তি নেই বলেও জানিয়ে দেন ক্ষমতাসীন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও।
 
এরই পরিপ্রেক্ষিরেত জরুরি বৈঠকে শনিবার বসে ইসি। সেখানে সিদ্ধান্ত হয় ৩০ জানুয়ারির পরিবর্তে ১ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
Share With:
Rate This Article