Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআঞ্চলিকঅনলাইন প্রেস ইউনিটির জেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা

অনলাইন প্রেস ইউনিটির জেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা

অনলাইন প্রেস ইউনিটির জেলা কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা

অনলাইন প্রেস ইউনিটির নারায়ণগঞ্জ জেলা কমিটি গঠনকল্পে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভায় অনলাইন প্রেস ইউনিটির প্রতিষ্ঠাতা মোমিন মেহেদী বলেন, অনলাইন প্রেস ইউনিটি অধিকার আদায়ে অঙ্গীকারাবদ্ধ।

তিনি আরও বলেন, গত ১১ বছর ধরে অনলাইন প্রেস ইউনিটি যেভাবে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের সংবাদযোদ্ধাদেরকে ঐক্যবদ্ধ করে কাজ করে যাচ্ছে, সেভাবেই এগিয়ে যাবে বাংলাদেশকে ভালোবেসে।

এসময় ইউনিটির কার্যকরী সভাপতি অ্যাড. নূরনবী পাটোয়ারী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, মহাসচিব পলাশ ভৌমিক ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য দেন।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সমন্বয় কমিটির সদস্য সাজ্জাদ হোসেন খোকন, আনিসুর রহমান রনি, জিয়াউল হোসেন জুয়েল প্রমুখ।

নেতৃবৃন্দ এসময় সাম্প্রতিক সময়ে হত্যার শিকার সংবাদযোদ্ধা জুলহাস উদ্দীন এবং নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে নিহত নাদিম আহমেদ-এর স্মরণে দোয়া ও মুনাজাতের পাশাপাশি সঠিক তদন্তের দাবী জানান।❐

Share With:
Rate This Article