৯৯৯-এর ফেসবুক পেজ হ্যাকড
জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর ভেরিফায়েড বা ব্লু ব্যাজ থাকা ফেসবুক পেজ হ্যাকড হয়েছে বলে জানা গেছে। আজ রোববার দুপুরে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের ওই কর্মকর্তা জানান, পুলিশের একাধিক ইউনিট বিষয়টি সমাধানে কাজ করছে।
পেজটিতে গিয়ে দেখা যায়, হলিউড সিনেমার তিনটি ভিডিও ক্লিপ টাইমলাইনে পোস্ট করা হয়েছে। ৩ মিনিট ৫৫ সেকেন্ডের প্রথম ভিডিওটি পেজটিতে আপ করা হয় ১৭ ঘণ্টা আগে। এর পর ৩ মিনিট ২ সেকেন্ডের একটি ভিডিও ১২ ঘণ্টা আগে ও ৫ ঘণ্টা আগে ৩ মিনিট ৫৮ সেকেন্ডের একটি ভিডিও আপ করা হয়।








