Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeবাংলাদেশভারতীয় হাইকমিশনারের বাসায় বিএনপির প্রতিনিধি দল

ভারতীয় হাইকমিশনারের বাসায় বিএনপির প্রতিনিধি দল

ভারতীয় হাইকমিশনারের বাসায় বিএনপির প্রতিনিধি দল

বিএনপির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার বাসায় গেছে। প্রণয় ভার্মার আমন্ত্রণে এই প্রতিনিধিদলের সদস্যরা সেখানে নৈশভোজে অংশ নেবেন। বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) সন্ধ্যা সাতটায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধিদলটি বারিধারায় ভারতীয় হাইকমিশনারের বাসায় যায়। এই দলে আরো ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ও দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।

এর আগে গত রবিবার ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতদের সঙ্গে বিএনপির একটি প্রতিনিধি দল বৈঠক করে।

Share With:
Rate This Article