টাইব্রেকারে স্পেনকে বিদায় করল মরক্কো
টাইব্রেকারে স্পেনকে হারিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করল মরক্কো। আফ্রিকার দেশটির জয় ৩-০ গোলে। স্পেন বিদায় নিল টুর্নামেন্ট থেকে।
বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠল আফ্রিকান দল মরক্কো। নির্ধারিত সময়ে গোলশূন্য সমতা থাকায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও দু’দল গোল করতে ব্যর্থ হয়। শেষতক পেনাল্টি নামক ভাগ্য পরীক্ষায় নামে মরক্কো-স্পেন।
টাইব্রেকারে স্পেনের প্রথম দুই শটই মিস। প্রথম শটটা পোস্টে মারলেন সারাবিয়া। সোলারের নেওয়া দ্বিতীয় শট আটকে দেন গোলরক্ষক বুনো। আব্দুলহামিদ সাবিরি ও হাকিম জিয়েশের সফল স্পটকিকে ২-০তে এগিয়ে যায় মরক্কো। তবে তৃতীয় মরক্কোর লিড বাড়াতে পারলেন না বদর বেনুন। যদিও স্পেনের সার্জিও বুটকেসটসও পারেননি গোল করতে।
বিজ্ঞাপন
চতুর্থ শটে আশরাফ হাকিমি ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে মরক্কোকে নিয়ে গেলেন কোয়ার্টার ফাইনালে।








